IQNA

ইন্দোনেশিয়া ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে

21:06 - September 14, 2009
সংবাদ: 1826189
পবিত্র রমজান মাসের শেষে ঈদ-উল ফিতর উদযাপনের জন্য ইন্দোনেশিয়ার সরকার সব ধরনের প্রস্তুতি নিচ্ছে।
আল রায় জানায়, ঈদের দিন দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশবাহিনী বিশেষ ব্যবস্থা নিচ্ছে।
ঈদ উদযাপন উপলক্ষ্যে আগামী ১৮ থেকে ২৩শে সেপ্টেম্বর পর্যন্ত ইন্দোনেশিয়ায় সরকারী ছুটি থাকবে। ধারণা করা হচ্ছে, এ সময় প্রায় ২ কোটি ৭০ লাখ মানুষ পরিবার পরিজনের সাথে ঈদ করতে বিভিন্ন শহর ছেড়ে নিজ গ্রামের বাড়িতে যাবেন।
সব ধরনের নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে বাস স্ট্যান্ড ও রেলস্টেশনসহ দেশের প্রায় তিন হাজার স্থানে পুলিশ নতুন ফাঁড়ি করেছে। # 464718
captcha