ইরানের কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানায়, আফগানদের মধ্যে পবিত্র কুরআনের চর্চা বাড়াতে ও কুরআনের প্রচার--প্রসারের লক্ষ্যে এ পদক্ষেপ নেয়া হয়েছে। পবিত্র কুরআনের এ সব কপি আয়াতুল্লাহ নাসের মাকারেম অনুবাদ করেছেন এবং ইরানের কালচার অ্যান্ড রিলেশন্স অর্গানাইজেশনের সহযোগিতায় কুরআনের সংস্কৃতি উৎসাহ বিষয়ক কেন্দ্র প্রকাশ করেছে। আফগানিস্তানে ইরানের সংস্কৃতি কেন্দ্র রাজাধানী কাবুল, হেরাত, মাজার-ই শরীফ, এবং জালালাবাদ প্রদেশের সুন্নি ও শিয়া সম্প্রদায়ের লোকজনের মাঝে এ সব কুরআন শরীফের কপি বিতরণ করে। ইরানের কালচারাল সেন্টার আফগানিস্তানে কুরআনের কপি বিতরণ করছে এবং সে দেশের লাইব্রেরি ও মসজিদ-মাদ্রাসা পুন:নির্মাণ করছে। ইরান ইতিমধ্যে কাবুল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিকে ২ হাজার বই, দুই হাজারের বেশি বই শহরের শিক্ষক প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ে এবং আরো তিন হাজার বই আফগান ন্যাশনাল কনসোলিডেশন পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দান করেছে। এ ছাড়া, বর্তমানে ইরানী কালচারাল সেন্টারের উদ্যোগে আফগানিস্তানে একটি কুরআন প্রদর্শনী অনুষ্ঠান চলছে। # 465457