৪ ঘণ্টাব্যাপী এ অনুষ্ঠানে ৫ হাজার মুসলমান ও স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইরানী ক্বারী কারীম কারবাসী এতে কুরআন তেলাওয়াত করে শোনান এবং ইস্পাহান থেকে আগত শিল্পীরা ইসলামী সঙ্গীত পরিবেশন করেন। স্থানীয় লোকজন ইরানী শিল্পীদের পারফরমেন্সে সন্তুষ্টি প্রকাশ করেন এবং তাদেরকে অভিনন্দন জানান।
পবিত্র রমজান মাসে ভারতের বিভিন্ন জায়গায় নানা অনুষ্ঠানের জন্য পাঞ্জাবের প্রখ্যাত আলেম মাওলানা ফজলুর রহমান ইরানী কুরআন বিষয়ক প্রতিনিধি দলকে বিশেষ ধন্যবাদ জানান। তিনি পবিত্র কুরআনের শিক্ষা গ্রহণের এবং তা ব্যক্তি জীবনে মেনে চলার পরামর্শ দেন। # 466521