মোহাম্মদ রশিদ কাব্বানী গত ১৪ সেপ্টেম্বর লেবাননের দারুল ইফতায় বক্তব্য দেয়ার সময় বলেন, কুদ্স ও ফিলিস্তিন একইভাবে যায়নবাদী সরকারের আগ্রাসনের ক্ষেত্র হয়ে আছে। কুদ্সবাসীরা এ সরকারের যুলুম ও আগ্রাসনের সম্মুখীন।
কাব্বানী বলেন, লেবানন সহ আরব বিশ্বের মুসলমানরা নিজ দ্বীন ও পবিত্র স্থান সমূহকে হুমকির মুখে রাখার ব্যাপারে ক্ষুব্ধ । সমস্ত বিশ্ব যায়নবাদীদের আগ্রাসী কর্মকাণ্ডের সাক্ষী।তিনি আরো বলেন, মসজিদুল আকসা ও কুদ্স মুসলমান ও খৃষ্টানদের অভিন্ন সভ্যতার অংশ বলে পরিগণিত হয়।# 465154