যে সব শিক্ষা প্রতিষ্ঠান এ বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হয় তার সবক’টিতেই পবিত্র কুরআনের শিক্ষা উন্নয়ন ও প্রচারের লক্ষ্যে আগামী শাওয়াল মাসের প্রথম থেকেই এ কার্যক্রম শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের ধর্ম বিশেষজ্ঞ এবং প্রখ্যাত আলেম হুজ্জাতুল ইসলাম আরেফ হুসাইন জানান, “জামিয়া’হ আল-মোস্তফা আল-আলামিয়াহ বিশ্ববিদ্যালয়য়ের তত্ত্বাবধানে পরিচালিত ভারতের সব শিয়া শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কুরআন বিষয়ক কেন্দ্র প্রতিষ্ঠা করার পরিকল্পনা করছি। এর আওতায় পবিত্র কুরআনের হেফজ, কুরআন তেরাওয়াত এবং তাজবিদ শিক্ষা দেয়া যাবে।”
তিনি জানান, “এ কেন্দ্র প্রতিষ্ঠার যে সব লক্ষ্য রয়েছে তার অন্যতম হলো- শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া, কুরআন বিষয়ক কার্যক্রমের সমন্বয় করা, কুরআন বিশেষজ্ঞ ও ক্বারী, হাফেজ এবং গবেষক তৈরি করা যাতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারে।”
পবিত্র রমজান মাসে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আগামী শাওয়াল মাসের প্রথম থেকে এ কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।
ভারতে প্রায় ২০ লাখ মুসলমান রয়েছে এবং সেখানে হিন্দু ধর্মের পরেই ইসলাম ধর্মের অবস্থান। # 465843