IQNA

আম্মানে “কুদ্স” বিষয়ে আন্তর্জাতিক সভা অনুষ্ঠিত হবে

22:10 - September 21, 2009
সংবাদ: 1827608
আগামী ৪ঠা অক্টোবর জর্দানের সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানী আম্মানে কুদ্স বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
জর্দানের আল-রায় পত্রিকার উদ্ধৃতি দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানায়, “কুদ্স: ২০০৯ সালের মুসলিম বিশ্বের রাজধানী” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৫ দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হবে। এতে আলোচনার পাশাপাশি অন্যান্য অনুষ্ঠানও থাকবে।
সিরিয়া, ফিলিস্তিন, তুরস্ক, বৃটেন, ফ্রান্স, জার্মানী, যুক্তরাষ্ট্র ও ইরাক থেকে ৫০ জনেরও বেশি গবেষক এ সভায় অংশ নেবেন।
“অতীতে কুদ্স”, “কুদ্স নিয়ে ইহুদি, ক্রিস্টান ও ইসলামিক দৃষ্টিভঙ্গি” “সাম্প্রতিক ভাবনায় কুদসের মর্যাদা”, কুদসকে সামনে রেখে বৃহত্তর রাষ্ট্র প্রতিষ্ঠার নীতি”, “বর্তমান বিশ্বে কুদ্স” এবং “আরব ও মুসলিম বিশ্বে কুদ্স নিয়ে সভা এবং আন্দোলন” প্রভৃতি বিষয়ে আলোচনা হবে। # 466254
captcha