IQNA

স্যাটেলাইট টেলিভিশনে শিয়া ইমামদের অসম্মান করায় কুয়েতি এমপিদের উদ্বেগ

8:43 - September 24, 2009
সংবাদ: 1829357
কুয়েতের আল-রায় টেলিভিশনে একটি সরাসরি অনুষ্ঠানে চরমপন্থী ওহাবি ধর্ম প্রচারক নাবিল আল-এভাজি শিয়া ইমামদের লক্ষ্য করে ধর্ম অবমাননাকর মন্তব্য করায় কুয়েতের বেশ কয়েকজন এমপি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
সোমবার এক বিবৃতিতে কুয়েতের ৩০ জন এমপি আল-এভাজির মন্তব্যকে ধর্মীয় ও সামপ্রদায়িক উস্কানীমূলক বলে আখ্যায়িত করেন এবং মুসলিম উম্মাহ ও কুয়েতি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান।
বিবৃতিতে তারা বলেন, “দেশের সংবিধান সমতা ও সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে জাতীয় সংহতি ও সব নাগরিকের অধিকার রক্ষার নিশ্চয়তা দেয়। এ জন্য যারা সমাজে ভেদাভেদের বীজ বপনের চেষ্টা করছে তারা জাতির বিরুদ্ধে সংঘর্ষে লিপ্ত হচ্ছে।”
সমাজে ভেদাভেদ সৃষ্টি করে এমন সব ধরনের অনুষ্ঠান সমপ্রচার থেকে বিরত থাকতে গণমাধ্যমের প্রতি আহ্বান জনান কুয়েতি এমপিরা। # 468372
captcha