ইসলামী প্রজাতন্ত্র ইরানের সহযোগিতায় এ গ্রুপ শ্রীলঙ্কা সফর করে এবং কলম্বোর বিভিন্ন মসজিদে তাদের চমৎকার ইসলামী সঙ্গিত পরিবেশনের জন্য মুসল্লিরা ব্যাপক প্রশংসা করেন।
ইরানের এ দল জামিউর রহমান, দূতে কাহা, তাহারিয়া, ভালামপুতি, দিজ, আল-কাবির, রাজাগিরিয়া এবং মাজহার আস-সুরহিয়া মালি গাবাতা মসজিদে সঙ্গি পরিবেশন করে। ইরানের ধর্ম মন্ত্রণালয়ের সহযোগিতায় শ্রীলঙ্কায় ইরানী সাংস্কৃতিক কেন্দ্র এ আয়োজন করে। এছাড়া, পবিত্র মাহে রমজান উপলক্ষে ইরানী সাংস্কৃতিক কেন্দ্র শ্রীলঙ্কায় ক্যালিগ্রাফি প্রদর্শনী, কুরআন তেলাওয়াত ও কুরআন পড়ার নিয়ম কানুন নিয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করে। # 468793