আল-অমেল নামে ওই স্কুলে এরইমধ্যে পবিত্র কুরআন তেলাওয়াত ও কুরআনে হেফজ কোর্সে ভর্তির আহ্বান জানানো হয়েছে। এছাড়া, স্কুলটিতে ইসলামিক বিজ্ঞান ও সামাজিক আচরণ নামে দু’টি কোর্সও খোলা হবে যাতে ছাত্রদের শিক্ষা দেয়া যায় যে কীভাবে অন্য নাগরিকদের সঙ্গে মিলেমিশে থাকতে হয়। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত এ স্কুলে তিন বছরের বেশি বয়সী ছাত্রদেরকে ভর্তির জন্য আহ্বান জানানো হয়েছে। # 469644