IQNA

সুইজারল্যান্ড আন্তর্জাতিক “আন্ত:ধর্মীয়” সংলাপের আয়োজন করবে

21:23 - September 27, 2009
সংবাদ: 1830664
আন্ত:ধর্মীয় সংলাপ ও মানব মূল্যবোধের ওপর এর প্রভাব নিয়ে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় আগামী ৩০ সেপ্টেম্বর থেকে পহেলা অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক সংলাপ অনুষ্ঠিত হবে।
ওয়ার্ল্ড অ্যসোসিয়েশন ফর ইনট্রোডিউসিং ইসলাম ইন জেনেভা এ সংলাপের আয়োজন করবে। নাসেজের খবর অনযায়ী, “রোল অব ইন্টারফেইথ ডায়ালগ ইন প্রমোটিং কমন হিউম্যান ভ্যালুজ”, “সংলাপ, মানুষ এবং সমাজ”, “সামপ্রতিক মানব সমাজে ধর্ম এবং সভ্যতার মধ্যে সংলাপ”, “বিভিন্ন ধর্মে বিশ্বাসীদের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের প্রেক্ষাপট”, নেতৃস্থানীয় সমাজে ধর্মীয় মূল্যবোধ ও এর প্রভাব” এবং “সংলাপ অনুষ্ঠান ও মানুষের সাধারণ মূল্যাবোধের বিষয়ে গণমাধ্যমের ভূমিকা” নিয়ে বিশেষজ্ঞ ও ধর্মীয় নেতারা আলোচনা করবেন। অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল আবদুল্লাহ বিন আবদুল মোহসেন আল তুরকি জানান, সৌদি বাদশাহ মালিক আবদুল্লাহর প্রস্তাবে মক্কা ও মাদ্রিদে এ সভা অনুষ্ঠিত হবে। সমাজে সহাবস্থান ও সহযোগিতা, মূল্যবোধের বিনিময় যেমন- শান্তি এবং বিশ্বে শত্রুতাপূর্ণ যুদ্ধ প্রভৃতি বিষয়ে গবেষকরা তাদের গবেষণাপত্র উপস্থাপন করবেন। # 469290
captcha