IQNA

জর্দানে ফিলিস্তিনী সংস্কৃতি সপ্তাহ অনুষ্ঠিত হবে

21:50 - September 27, 2009
সংবাদ: 1830667
পবিত্র আল-কুদস স্মরণে আগামীকাল রাতে জর্দানের রাজধানী আম্মানের রাজকীয় সাংস্কৃতিক কেন্দ্রে ফিলিস্তিনী সাংস্কৃতিক সপ্তাহ শুরু হবে।
এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে -“কুদস: ২০০৯ এর আরব সাংস্কৃতিক রাজধানী”।
আল-দাস্তুর পত্রিকা জানায়, ফিলিস্তিন ও জর্দানের সংস্কৃতি মন্ত্রণালয় এবং স্মরণসভার সেক্রেটারিয়েটের সহযোগিতায় এ সপ্তাহ উদযাপিত হতে যাচ্ছে। জর্দানের সংস্কৃতিমন্ত্রী সাবরি নাবিহাত এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন এবং তা হবে সর্বসাধারণের জন্য উন্মুক্ত।
ফিলিস্তিনী সংস্কৃতি সপ্তাহ উপলক্ষে জর্দানের কয়েকটি ফিলিস্তিনের ৫৫ জন শিল্পী বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করবেন।
স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় অনুষ্ঠানটি শুরু হবে। # 470223
captcha