তার ওই বিবৃতির ফলে সারা মুসলিম বিশ্বে ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভ হয়।
তুরস্কের রেডিও এবং টেলিভিশনে প্রচারিত খবরে বলা হয়, ডাচ আদালত ঘোষণা করেছে যে, মুসলমানদের অপমান করা ও জনমতকে কৌশলে তার পক্ষে নেয়ার জন্য উইল্ডার্সের বিরুদ্ধে এ আদেশ জারি করা হয়েছে।
নেদারল্যান্ডের পার্টি ফর ফ্রিডম দলের নেতা উইল্ডার্স ২০০৮ সালের মার্চ মাসে পবিত্র কুরআন ও ইসলামী বিশ্বাসের বিরুদ্ধে “ফিতনা”নামের একটি শর্টফিল্ম তার ওয়েবসাইটে ছেড়ে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেন। এতে সারা মুসলিম বিশ্বে প্রতিবাদের ঝড় ওঠে। উইল্ডার্সের আইনজীবী আদালতের এ পদক্ষেপকে মত প্রকাশের স্বাধীনতা লংঘন বলে মন্তব্য করেছেন।
ডাচ আদালত এ আদেশ জারি করলো এমন সময় যখন নেদারল্যান্ডে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আদালতের এ আদেশের ফলে উইল্ডার্স কোন নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না। # 469582