IQNA

সুদানে ইমাম খোমেনি কেন্দ্র প্রতিষ্ঠা হবে

21:30 - September 29, 2009
সংবাদ: 1831646
সুদানের রাজধানী খার্তুমের সাজারাহ এলাকায় ইমাম খোমেনী কেন্দ্র নির্মাণ নিয়ে সুদানে নিযুক্ত ইরানের কালচারাল অ্যাটাচি দেশটির ইন্সটিটিউট অব আর্ট অ্যান্ড অ্যাডভারটাইজমেন্ট -এর প্রধান সুলতান মাবরুকের সঙ্গে-বৈঠক করেছেন।
দক্ষিণ সুদানে একটি সাংস্কৃতিক, ধর্মীয় ও প্রচার বিষয়ক কেন্দ্র প্রতিষ্ঠায় ইন্সটিটিউটের পক্ষ থেকে ইরানকে অনুরোধ জানানোর পর এ বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে বিভিন্ন উপজাতি গোষ্ঠির ১০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। ইন্সটিটিউটের প্রধান সুলতান মাবরুক বলেন, এ ধরনের একটি কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে ইমাম খোমেনীর চিন্তাভাবনাকে ওই এলাকায় পরিচিত করে তোরা যাবে।
বৈঠকে ইরানের কালচারাল অ্যাটাচি বলেন, মুসলমানদের বিভিন্ন গ্রুপের মধ্যে কোনভাবেই আকিদাগত ভেদাভেদ সৃষ্টি হওয়া উচিত নয়। এ সময় তিনি মুসলিম ঐক্য ও গরীব এবং অসহায় মানুষদের বিষয়ে ইমাম খোমেনির দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।# 470845
captcha