IQNA

১৫তম ইসলামী চিত্রকলা প্রদর্শনী অনুষ্ঠিত হবে কুয়েতে

21:48 - September 29, 2009
সংবাদ: 1831649
কুয়েতের সরকারী বার্তা সংস্থা কুনা জানায়, ১৫তম বার্ষিক ইসলামী চিত্রকলা প্রদর্শনী অক্টোবরের মাঝামাঝি কুয়েতে অনুষ্ঠিত হবে।
কুয়েতের ইসলামী চিত্রকলা কেন্দ্রে অনুষ্ঠেয় এ প্রদর্শনীতে ইসলামী চিত্রকলা, ইসলামের বিভিন্ন সময়ের ইতিহাস এবং হাতে লেখা ইসলামিক পাণ্ডুলিপি প্রদর্শন করা হবে। প্রদর্শনীর পাশাপাশি সাংস্কৃতিক আলোচনা, ৬ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য নানা অনুষ্ঠান, দিক-নির্দেশনামূলক ওয়ার্কশপ, নাটক, কনসার্ট বক্তৃতা এবং কবিতা আবৃতি সেশন থাকবে। এতে দেশটির ধর্মীয় ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন।# 471438
captcha