তানজানিয়ায় নিযুক্ত ইরানের কালচারাল অ্যাটাশে মোসত্মাফা রাঞ্জবার বলেন, “আমরা তানজানিয়া থেকে প্রথম শিয়া দৈনিক পত্রিকা আল-বায়্যেনাহ প্রকাশের জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করেছি।”
তিনি জানান, তানজানিয়ার ইরান কালাচারাল সেন্টার থেকে প্রকাশিত পাক্ষিক আল-হিকমাহ সে দেশের শিয়া সমপ্রদায়ের মধ্যে ব্যাপকভাবে প্রচারিত। যদিও তানজানিয়া থেকে বহু ইসলামিক প্রকাশনা বের হয় তারপরও ইরান একটি পত্রিকার জন্য লাইসেন্স চেয়েছে এবং তা এখনও পেন্ডিং রয়েছে। # 471754