IQNA

তানজানিয়ার শিয়া মুসলমানদের জন্য ইরান দৈনিক পত্রিকা প্রকাশ করবে

22:30 - October 01, 2009
সংবাদ: 1832264
তানজানিয়ায় প্রকাশিত বহু ধর্মীয় প্রকাশনার মধ্যে ইরান সে দেশের সোহিলিতে শিয়া সমপ্রদায়ের জন্য একটি দৈনিক পত্রিকা প্রকাশের জন্য লাইসেন্স পাওয়ার চেষ্টা করছে।
তানজানিয়ায় নিযুক্ত ইরানের কালচারাল অ্যাটাশে মোসত্মাফা রাঞ্জবার বলেন, “আমরা তানজানিয়া থেকে প্রথম শিয়া দৈনিক পত্রিকা আল-বায়্যেনাহ প্রকাশের জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করেছি।”
তিনি জানান, তানজানিয়ার ইরান কালাচারাল সেন্টার থেকে প্রকাশিত পাক্ষিক আল-হিকমাহ সে দেশের শিয়া সমপ্রদায়ের মধ্যে ব্যাপকভাবে প্রচারিত। যদিও তানজানিয়া থেকে বহু ইসলামিক প্রকাশনা বের হয় তারপরও ইরান একটি পত্রিকার জন্য লাইসেন্স চেয়েছে এবং তা এখনও পেন্ডিং রয়েছে। # 471754
captcha