IQNA

ইথিওপিয়ার সাপ্তাহিক আদ্দিস আমাসে ইমাম আলী (আ.) এর ওপর নিবন্ধ

22:34 - October 01, 2009
সংবাদ: 1832265
ইথিওপিয়ার ইরান সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে সে দেশের সাপ্তাহিক আদ্দিস আমাসে ইমামা আলী (আ.) এর ওপর “দি পারফেক্ট ক্যারেক্টার” শিরোনামে একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে।
অ্যামহারিক ভাষায় প্রকাশিত ওই নিবন্ধে ইমাম আলী (আ.) এর মর্যাদা ও চরিত্রমাধুরী নিয়ে আলোচনা করা হয়েছে এবং এতে বলা হয়, ইসলামের দৃষ্টিতে তিনি একজন সত্যিকারের খাঁটি মানুষ। নিবন্ধে আরো বলা হয়, “ইতিহাসে বহু নেতা রয়েছে কিন' খাঁটি ইসলামের জন্য সমস্ত মানবজাতি ও সৃষ্টির শিড়ক হযরত মুহাম্মদ (সা.) এবং ইমাম আলী (আ.) এর মতো কেউ এত বিশিষ্ট নন।”
আদ্দিস আমাসে প্রকাশিত নিবন্ধে নাহাজুল বালাগার বিভিন্ন অংশের উদ্ধৃতি দিয়ে বলা হয়, “ ইমাম আলী (আ.) এর জীবনী মানব জীবনের বিভিন্ন ড়্গেত্রে অনুকরণীয় আদর্শ হিসেবে গ্রহণ করলে তা সত্যিকারের ইসলামী শিড়্গা লাভে সাহায্য করবে।” # 472005
captcha