হুজ্জাতুল ইসলাম আহমাদ আজমিন বলেন, প্রদেশের দু’হাজার ৫৭৩টি মসজিদের মধ্যে দেড়শ’টির আর্ট অ্যান্ড কালচারাল সেন্টার রয়েছে যা নিয়মিত সাংস্কৃতিক কর্মকাণ্ড আয়োজন করে থাকে। তিনি বলেন, ইসলামিক কালচার অ্যান্ড গাইডেন্স মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে ২০২১ সালের মধ্যে প্রদেশের সব মসজিদে কলা ও সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। আহমাদ আজমিন জানান, চলতি বছরের শুরুর দিকে প্রদেশের ৫০টি মসজিদে সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে এবং এ সব কেন্দ্র সফলতার সঙ্গে নানা ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। নি আশা প্রকাশ করেন, এ বছরের শেষ নাগাদ আরো দুইশ’ সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। # 471853