কুয়েতের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের গবেষণা অফিসের পরিচালক আলী থানি আল-ফাজেল জানান, বিভিন্ন সমপ্রদায়ের মধ্যে পবিত্র কুরআন ও ধর্ম বিষয়ক শিক্ষা এবং ক্বারী ও হাফেজদের প্রশিক্ষণ দেয়াই থাকবে কেন্দ্রগুলোর অন্যতম প্রধান লক্ষ্য।
তিনি বলেন, “ধর্ম মন্ত্রণালয়ের কুরআন বিষয়ক বিভাগ এ সব কেন্দ্রের কার্যক্রমের তত্ত্বাবধান করে থাকে। কেন্দ্রগুলো থেকে এ পর্যন্ত যে সব ক্বারী ও হাফেজ গ্রাজুয়েট হয়েছেন তাদের অনেকেই আন্তর্জাতিক পর্যায়ে শীর্ষ স্থান অর্জন করেছেন।”
সমাজের যুব ও তরুণদের জন্য কুরআনভিত্তিক শিক্ষা ও প্রশিক্ষণের গুরুত্ব উল্লেখ করে আল-ফাজেল বলেন, কুরআনের নীতিমালা এ সব তরুণের বিপথে যাওয়াকে প্রতিরোধ করে।” # 473260