হযরত মুহাম্মদ (সা.) এর জীবনী নিয়ে ইরানের বিখ্যাত লেখক ইবরাহিম হাসান-বেইগির একটি গ্রন্থ' তুরস্কের অনুবাদক ভেইসি বাসচি তুর্কি ভাষায় অনুবাদ করছেন।
মুহাম্মদ (সা.) এর জীবনী নিয়ে লেখা এ গ্রন্থ এরইমধ্যে উজবেক ও আরবী ভাষায় অনুদিত হয়েছে যাতে মহানবীর সময়কালের ইসলামের রূপ ফুটে উঠেছে। চলতি ইরানী বছরের শেষ নাগাদ (মার্চ মাসের মধ্যে) তুরস্কের মা’আনা প্রকাশনা সংস্থা এ অনুবাদ গ্রন্থটি প্রকাশ করবে। # 473165