IQNA

তুরস্কে প্রথম ইসলামী টেলিভিশন চ্যানেলের উদ্বোধন

22:23 - October 03, 2009
সংবাদ: 1832958
তুরস্কের ধর্ম বিষয়ক দপ্তরের প্রধান আলী বারদাকোগলু গত পহেলা অক্টোবর সে দেশের প্রথম ইসলামী টেলিভিশন চ্যানেল ডিয়ানেট টিভি’র উদ্বোধন করেন।
আপাতত চ্যানেলটি পরীক্ষামূলক সমপ্রচার করছে এবং হটবার্ডে দেখা যাবে। টেলিভিশন চ্যানেলটি এ মুহূর্তে নানা ধরনের ইসলামী অনুষ্ঠান, টকশো ও শিক্ষামূলক অনুষ্ঠান সমপ্রচার করছে। এ চ্যানেলটি নতুন যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে মুসলিম দর্শকদের জন্য ইসলামী শিক্ষা ও এ বিষয়ে নানা ধারণা সমপ্রচারের চেষ্টা চালাচ্ছে। # 472768
captcha