প্রতিযোগিতা অনুষ্ঠানে শত শত মুসলিম নাগরিক উপাত ছিলেন এবং এতে বিচারকের দায়িত্ব পালন করেন কয়েকজন ধর্ম তত্ত্ব গ্রাজুয়েট ও জার্মানীর মসজিদের ইমামরা। জার্মানীর মুসলমানদের মধ্যে কুরআন হেফজ ও তেলাওয়াতের আগ্রহ দেখে প্রতিযোগিতার প্রধান বিচারক আইদিন ইয়েসিল বলেন, “আমি ওই সমস্ত প্রতিযোগীকে ধন্যবাদ দিতে চাই যাদের সক্রিয় উস্থিতি ভবিষ্যতে আমাদের এ ধরনের প্রতিযোগিতা আরো অনুষ্ঠানের জন্য অনুপ্রাণিত করে।” প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী ওজান কিজিলইলদিজ জার্মানীর জাতীয় ক্বিরাত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নিতে পারবেন। # 472716