খরচ পদ্ধতির সংস্কারের বিষয়ে কুরআনের শিক্ষা তুলে ধরতে মধ্য অক্টোবরে এ সেমিনার আয়োজনের প্রস্তাব করা হয়েছে।
গুইলান বিশ্ববিদ্যালয়ের বাসিজ সংগঠনের প্রধান জনাব পুরাব্বাস জানান, সেমিনারের বিষয়বস্তুর ওপর ভিত্তি করে এরইমধ্যে আয়োজক কমিটির মহাসচিবের কাছে বহু প্রবন্ধ জমা হয়েছে। সেমিনার অনুষ্ঠানের পর এ সব প্রবন্ধের মধ্য থেকে নির্বাচিত কতকগুলো নিয়ে ভলিউম আকারে তা প্রকাশ করা হবে। চলতি বছরের প্রথম দিকে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি সাধারণ মানুষ ও সরকারী কর্মকর্তাদের জন্য এ বছরকে খরচ পদ্ধতি সংস্কারে বিপ্লবের বছর বলে আখ্যায়িত করেছিলেন। # 473477