বার্তা সংস্থা পেট্রা জানায়, জর্দানের প্রধামন্ত্রী মোহাম্মদ নাদের জাহাবির পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এ সম্মেলনে সিরিয়া, ফিলিস্তিনী, বৃটেন, জার্মানী, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জর্দান এবং ইরাক থেকে ৫০ জন বিশেষজ্ঞ অংশ নেবেন।
পবিত্র কুদ্স শহরের মর্যাদা নিয়ে বিভিন্ন ঐতিহাসিক, রাজনৈতিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আলোচনা করা হবে।
“কুদ্স: কালচারাল ক্যাপিটাল অব দ্য আরব ওয়ার্ল্ড” শিরোনামে কুদ্স নিয়ে যে অনুষ্ঠানমালা উদযাপিত হচ্ছে তার অংশ হিসেবে জর্দান এ সম্মেলনের আয়োজন করেছে। # 473324