প্রতিনিধি দলটি খার্তুমে ইরানী সাংস্কৃতিক কেন্দ্রের আমন্ত্রণে সুদান সফর করছে এবং এর নেতৃত্ব দিচ্ছেন ইরানের ইসলামিক কালচার অ্যান্ড রিলেশন্স অর্গানাইজেশনের উপদেষ্টা হাসান খাকরান্দ।
প্রতিনিধি দলে রয়েছেন- প্রখ্যাত তাফসিরকারক ও কুরআনের ক্যালিগ্রাফ বিশেষজ্ঞ মাজিদ সাদেক জাদেহ, তাহের নাবি জাদেহ ও মোহাম্মদ সাবজে কার, কম্পিউটার রিসার্চ সেন্টার ফর ইসলামিক সায়েন্স -এর সাইয়্যেদ মাসুদ মির সালারি এবং কুরআন গবেষক হুজ্জাতুল ইসলাম হামেদ মালাকুতি। প্রতিনিধি দলকে স্বাগত জানান সুদানের সংস্কৃতি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা এবং বহু সুদানী চিত্রশিল্পী। # 475010