IQNA

ইরান দুর্লভ নাহাজুল বালাগাহর কপি কিনতে পারে

22:48 - October 06, 2009
সংবাদ: 1834512
ইরানের জাতীয় গ্রন্থাগার ও আর্কাইভের প্রধান জানিয়েছেন, নাহাজুল বালাগাহর রচয়িতা আল-শারীফ আল রাদির হাতে লেখা দুর্লভ কপিটি কেনার কথা বিবেচনা করছে।
জাতীয় গ্রন্থাগারের প্রধান আলী আকবর আশ’আরি ইরানের কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনাকে জানান, পবিত্র রমজান মাসের আগে ইউরোপে বসবাসকারী এক ব্যক্তি যোগাযোগ করেছেন এবং তার দাবি তার কাছে আল-শারীফ আল রাদির হাতে লেখা নাহাজুল বালাগাহর দুর্লভ কপিটি আছে। আলী আকবর আশ’আরি বলেন, যদিও ইউরোপে বসবাসকারী ওই ব্যক্তি কপিটির মূল্য খুবই বেশি চেয়েছেন (দশ লাখ মার্কিন ডলারের বেশি) তবে কপিটি যদি নির্ভরযোগ্য হয় তাহলে ইরান কিনে নিতে পারে।
নাহাজুল বালাগাহ হচ্ছে এমন একটি বিখ্যাত ইসলামী গ্রন্থ' যাতে ইমাম আলী (আ.) এর বক্তৃতা, চিঠি ও একত্ববাদ সম্পর্কিত কবিতা রয়েছে। গ্রন্থ'টি প্রসিদ্ধ শিয়া মুসলিম পণ্ডিত আল-শারীফ-আল রাদি ১০ম শতকে সংকলন করেন। # 474920
captcha