ইরানের মহিলা কুরআন গবেষকদের সম্মেলনের ফাঁকে ইরানের কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনাকে দেয়া এক সাক্ষাতকারে হুজ্জাতুল ইসলাম আলী রেজা আরাফি বলেন, এই সম্মেলন হতে পারে ইরানের মহিলাদের কুরআন গবেষণা এ সংক্রান্ত নানা তৎপরতার ক্ষেত্রে বড় সুযোগ। তিনি এ সম্মেলনের গুরুত্ব তুলে ধরে বলেন, এটা ইরানের নারীদের জন্য একটি কুরআনী আন্দোলন তৈরি করেছে এবং নারীদের জন্য কুরআনের বিভিন্ন ক্ষেত্রে পদক্ষেপ নেয়ার দরজা খুলে দিয়েছে। # 475016