IQNA

কুরআন বিষয়ক ভূমিকায় ইরানের মহিলারা প্রশংসিত

21:57 - October 08, 2009
সংবাদ: 1835134
সামপ্রতিক বছরগুলোতে কুরআন বিষয়ক বিভিন্ন ক্ষেত্রে ইরানের মহিলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আল মোস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রধান এ কথা বলেছেন।
ইরানের মহিলা কুরআন গবেষকদের সম্মেলনের ফাঁকে ইরানের কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনাকে দেয়া এক সাক্ষাতকারে হুজ্জাতুল ইসলাম আলী রেজা আরাফি বলেন, এই সম্মেলন হতে পারে ইরানের মহিলাদের কুরআন গবেষণা এ সংক্রান্ত নানা তৎপরতার ক্ষেত্রে বড় সুযোগ। তিনি এ সম্মেলনের গুরুত্ব তুলে ধরে বলেন, এটা ইরানের নারীদের জন্য একটি কুরআনী আন্দোলন তৈরি করেছে এবং নারীদের জন্য কুরআনের বিভিন্ন ক্ষেত্রে পদক্ষেপ নেয়ার দরজা খুলে দিয়েছে। # 475016
captcha