IQNA

আল-আকসা মসজিদকে অপবিত্র করা তৃতীয় ইন্তিফাদার জন্ম দেবে

22:58 - October 09, 2009
সংবাদ: 1835333
তেহরানের জুমা নামাজের খতিব বলেছেন, ইহুদিবাদীদের দ্বারা আল-আকসা মসজিদ অপবিত্র হলে ফিলিস্তিনে তৃতীয় ইন্তিফাদার জন্ম নেবে।
তেহরান বিশ্ববিদ্যালয়ে জুমা নামাজের খুতবায় আয়াতুল্লাহ আহমাদ খাতামী বলেন, নয় বছর আগে এরিয়েল শ্যারন আল-আকসা মসজিদের পবিত্রতা নষ্ট করেছিল এবং তখন দ্বিতীয় দফার ইন্তিফাদা হয়। তিনি বলেন, “ইহুদিবাদীরা আল-আকসা মসজিদকে ছিন্ন ভিন্ন করতে চায় এবং সে জন্য কাজও করছে। এ জন্য তারা আল-আকসা মসজিদের আশপাশে তিন হাজার পুলিশ মোতায়েনের পাশাপাশি এ শহরের মুসলিম সমপ্রদায়ের ওপর প্রচণ্ড সৃষ্টি করা হয়েছে। তাদের সামপ্রতিক বর্বরতা ও নির্মমতা তৃতীয় দফা ইন্তিফাদার জন্ম দেবে। এতে ইহুদিবাদী অবৈধ সরকারের পতন হবে।” # 476231
captcha