জাতীয় বই মেলায় যে সব প্রকাশনা শ্রেষ্ঠ হিসেবে পুরস্কার পেয়েছিল সেগুলো আনন্তর্জাতিক এ মেলায় প্রদর্শন করা হবে। এর মধ্যে সাহিত্য ও ইতিহাস এবং একাডেমিক নানা গ্রন্থসহ প্রায় এক হাজার প্রকাশনা রয়েছে।
প্রদর্শনীর জন্য বই ও নানা ধরনের প্রকাশনা নির্বাচনে ইসলামিক কালচার অ্যান্ড গাইডেন্স মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি শক্তিশালী কমিটি গঠন করা হচ্ছে। বই মেলায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের জন্য ৮০ বর্গমিটার ও ৬৪ বর্গমিটারের দু’টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে একটি থাকবে শিশু বিষয়ক স্টল। কয়েকটি বেসরকারী প্রকাশনা সংস্থাসহ দি ইন্সটিটিউট অব ইরান কালচারাল এক্সিবিশন এ মেলায় তেহরানের প্রতিনিধিত্ব করবে। ফ্রাঙ্কফুর্ট বই মেলাকে বিশ্বের সবচেয়ে বড় বই মেলা মনে করা হয় এবং এটা আগামী ১৪ই অক্টোবর শুরু হয়ে ১৮ই অক্টোবর পর্যন্ত চলবে। # 476504