কেন্দ্রের উপপ্রধান আমির পুরপেজেস্ক আগামী বছরে সংস্কৃতি কেন্দ্রের কর্মপরিকল্পনা ব্যাখ্যা করে জানান, “ স্পেনের কয়েকটি সাংস্কৃতিক কেন্দ্র বিশেষ করে পিস ফাউন্ডেশন অ্যান্ড হাউস অব এশিয়ার সহযোগিতায় আমরা ওই সেমিনার অনুষ্ঠান করব।”
তিনি স্পেন ও ইরানের শিশুদের জন্য বন্ধুত্ব সপ্তাহ পালনের পরিকল্পনার কথাও জানান। এতে দু’দেশের শিশুরা একে অপরকে জানতে পারবে এবং স্পেনের বিশ্ববিদ্যালয়ে ফার্সি ভাষা কোর্স চালুর পথ সুগম হবে বলে তিনি উল্লেখ করেন।
এ ছাড়া, ইরানী সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে আরো কয়েকটি সেমিনার, আলোচনা সভা এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিপ্লব বার্ষির্কী উপলক্ষে চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে। আমির পুরপেজেস্ক জানান, স্পেনের একটি বিখ্যাত প্রকাশনা সংস্থার সহযোগিতায় স্প্যানিশ ভাষায় “ইরান: সভ্যতা ও সংস্কৃতির সূতিকাগার” নামে একটি বইও প্রকাশ করবে ইরানী সংস্কৃতি কেন্দ্র। # 476142