তুরস্কের সংবিধান অনুযায়ী ১২ বছরের কম বয়সী শিশুরা কুরআন কোর্স করতে পারে না। কিন্ত অনেক মাতা-পিতা মনে করেন, পবিত্র কুরআন শিখতে ১২ বছর পর্যন্ত অপেক্ষা করার অর্থই হচ্ছে অনেক বেশি দেরি করা।
এদিকে, ১১ই অক্টোবর তুরস্কের শ্রম ও সামাজিক নিরাপত্তা মন্ত্রী ফারুক শেলিক ঘোষণা করেছেন, যে সব শিশু বয়সসীমা উপেক্ষা করে কুরআন কোর্সে অংশ নিতে চায় তাদেরকে আগামী গ্রীষ্ম থেকে বিনা বেতনে কোর্স সুযোগ দেয়া হবে।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি বয়সসীমা মোটেই ঠিক নয়। সংবিধান অনুযায়ী, আবশ্যিক বিষয়গুলোর মধ্যে ধর্মীয় শিক্ষা একটি এবং তা প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে পড়বে। কিন্ত, বর্তমান আইন অনুযায়ী, যে সব শিক্ষার্থী অন্তত ফিফথ গ্রেড পাস করেছে তারাই কেবল কুরআন কোর্স করতে পারবে। ফারুক শেলিক বলেন, যে সব শিশু তৃতীয় ও চতুর্থ গ্রেড পাস করেছে এবং তারা যদি আগ্রহী হয় তাহলে তাদেরকে কুরআন কোর্স করার সুযোগ দেয়া উচিত। # 477003