আল-মদীনা পত্রিকা জানায়, পবিত্র কুরআন প্রকাশনা সংস্থা বাদশাহ ফাহাদ কমপ্লেক্স তিন দিনের এ সম্মেলন আয়োজন করবে।
সম্মেলনের লক্ষ্য হচ্ছে- কুরআন বিষয়ক শিক্ষায় তথ্য প্রযুক্তির ব্যবহারের গুরুত্ব তুলে ধরা এবং কুরআন বিষয়ক নানা সফটওয়্যার তৈরি করা। সম্মেলনে প্রধান আলোচ্য সূচীর মধ্যে রয়েছে- “আধুনিক প্রযুক্তি ও পবিত্র কুরআন,” “কুরআন শিক্ষায় কম্পিউটার প্রোগ্র্রামের ব্যবহার,” “কুরআন বিষয়ক আইন ও ইলেক্ট্রনিক ইন্টারঅ্যাকশন” এবং “কুরআন বিরোধী ইন্টারনেট ওয়েবসাইট প্রতিরোধের উপায়।”
# 477079