শিড়্গা মন্ত্রণালয়ের নামায, কুরআন ও পরিবার অধিদপ্তরের প্রধান হুজ্জাতুল ইসলাম জাভেদ বেহেশতি জানান, “ এ বছর আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করছি নামাজ ও কুরআন প্রতিযোগিতায় আরো বেশি শিক্ষার্শীকে অংশগ্রহণ করানোর জন্য।”
“ আমরা আশা করছি গত বছরের তুলনায় এবার অন্তত শতকরা দশ ভাগ বেশি শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেবে। দুই প্রতিযোগিতায়ই প্রাদেশিক ও স্কুল পর্যায়ে অনুষ্ঠিত হয়। বিজয়ীরা আগামী গ্রীষ্মকালে অনুষ্ঠেয় জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবে।”# 476570