IQNA

বাহরাইনে আশুরার ওপরে সিম্পোজিয়াম অনুষ্ঠিত হবে

7:27 - October 12, 2009
সংবাদ: 1836351
আগামী ২১ থেকে ২৩শে অক্টোবর পর্যন্ত আশুরা নিয়ে চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে বাহরাইনের রাজধানী মানামায়।
সম্মেলন কমিটির চেয়ারম্যান হুজ্জাতুল ইসলাম মোহাম্মদ খোজাস্তেহ আল-ওয়াসাত নিউজকে বলেন, ইমাম হোসাইন (আ.) এর শোকাবহ শাহাদাত বার্ষিকী পালন এবং তার শাহাদাতের ঘটনাকে তুলে ধরতে এ সম্মেলনের আয়োজন করা হবে।
শিয়া মুসলিমদের তৃতীয় ইমাম হোসাইন (আ.) সপ্তম শতাব্দীতে ইরাকের কারবালায় তার সঙ্গি-সাথী ও পরিবারবর্গ নিয়ে শহীদ হন। প্রতি বছর শিয়া মুসলমানেরা ইমাম হোসাইন (আ.) এর শাহাদাত বার্ষিকীতে নানা শোকানুষ্ঠান পালন করেন। # 476729
captcha