IQNA

কুয়েতে কুরআন প্রতিযোগিতা তত্ত্বাবধানে কমিটি গঠন

7:34 - October 12, 2009
সংবাদ: 1836352
দৈনিক আল-রাই পত্রিকা জানিয়েছে, কুয়েতের ১৫তম জাতীয় কুরআন প্রতিযোগিতা সমন্বয়ের জন্য একটি সর্বোচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।
কুয়েতের আওকাফ ও ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয় এ কমিটি গঠন করে। এটা দেশটির যুব ও ক্রীড়া সোসাইটির তত্ত্বাবধানে কাজ করবে। সোসাইটির প্রধান জনসংযোগ কর্মকর্তা মাসুদ রাশিদ জানান, জাতীয় কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ২৭শে নভেম্বর শুক্রবার। প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে কুরআন হেফজ ও তেলাওয়াতে তারতিল বিভাগে। অক্টোবরের ২২ তারিখ প্রতিযোগিতায় নাম লেখানোর শেষ সময়। মাসুদ রাশিদ জানান, যুব সমাজের মধ্যে কুরআনের হাফেজ হওয়া এবং পবিত্র কুরআন তেলাওয়াতের বিষয়ে আগ্রহ সৃষ্টি করতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। # 477024
captcha