IQNA

ফিলিস্তিনী জনগণের প্রতি তুরস্কের যুব সমাজের একাত্মতা ঘোষণা

8:48 - October 12, 2009
সংবাদ: 1836379
তুরস্কের শত শত মুসলিম যুবক শনিবার ফিলিস্তিনী জনগণের প্রতি সমর্থন জানিয়ে ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ।
দৈনিক ওয়ার্ল্ড বুলেটিনের বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, তুরস্কের শত শত মুসলিম যুবক শনিবার দেশটির কেইসারিয়া শহরে ফিলিস্তিনী জনগণের সমর্থনে ইসরাইল বিরোধী বিক্ষোভ মিছিলে অংশ নেয়। বিক্ষোভকারীরা এসময় ইসরাইলী পুলিশ কর্তৃক মসজিদুল আকসা অবরোধ এবং মসজিদটিতে উগ্র ইহুদিদের প্রবেশের ঘটনার নিন্দা জানায় । এই বিক্ষোভ সমাবেশের অহবায়ক আহমাদ ওজগান বলেন, মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল অকসায় ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসন এটাই প্রথম নয় এরআগেও তারা এ পবিত্র স্থানটি ধ্বংস করার অপচেষ্টা চালিয়েছে ।এ অবস্থায় ইসরাইলের এই বর্ববর আগ্রাসন থেকে মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসাকে রক্ষা করতে বিশ্বের মুসলমানদের দ্রুত পদক্ষেপ নেয়া উচেত ।# 477034
captcha