ইরানের কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা, সংস্কৃতি ও ইসলামিক গাইডেন্স মন্ত্রণালয়, তেহরান পৌরসভা, আল মোস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় এবং কুরআন টিভির সহযোগিতায় ইমাম রেজা (আ.) টিচিং ইন্সটিটিউট এ সম্মেলনের আয়োজন করেছে।
সম্মেলনের দ্বিতীয় দিনে অংশগ্রহণকারী কুরআনে হাফেজ, ক্বারী, তাফসিরকারক, গবেষক এবং চিত্রশিল্পীরা ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনীর সঙ্গে সাক্ষাত করবেন। # 473065