IQNA

তানজানিয়ার আন্তর্জাতিক বই মেলায় কুরআন ও ইসলাম বিষয়ক পুস্তক প্রদর্শন

7:51 - October 13, 2009
সংবাদ: 1836865
তানজানিয়ার রাজধানী দারুস সালামে সোমবার থেকে শুরু হওয়া আন্তর্জাতিক বই মেলায় ইরানী সাংস্কৃতিক কেন্দ্র ইসলাম ও কুরআন বিষয়ক বই এবং সফটওয়ার সামগ্রী প্রদর্শন করছে।
মেলায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্যাভিলিয়নে নূর ইন্সটিটিউট প্রকাশিত আরবী ও ইংরেজিতে পবিত্র কুরআনের নানা ধরনের তাফসির, সালাত ইন সোয়াহিলি, দি আল-হিকমা ও কুরআন বিষয়ক সফটওয়ার প্রদর্শন করা হচ্ছে। ইরান ও তানজানিয়া ছাড়াও ব্রুন্ডি, সুইডেন এবং রুয়ান্ডা এ মেলায় অংশ নিচ্ছে। মেলা চলবে আগামী ১৭ই অক্টোবর পর্যন্ত। পূর্ব আফ্রিকায় তানজানিয়া হচ্ছে প্রায় তিন কোটি ৬০ লাখ মুসলমানের বাসভূমি। # 477711
captcha