IQNA

কাবুলে ইমাম সাদেক (আ.) এর জীবন ও চরিত্র নিয়ে সেমিনার অনুষ্ঠিত

22:15 - October 13, 2009
সংবাদ: 1837360
আফগান ভয়েস নিউজ এজেন্সি জানায়, শিয়া মাযহাবের ৬ষ্ঠ নেতা ইমাম জাফর সাদেক (আ.) এর জীবন ও চরিত্র নিয়ে আফগানিস্তানের রাজধানী কাবুলে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে রাজধানী কাবুলের জাতীয় রেডিও-টিভি অডিটোরিয়ামে আফগানিস্তান অ্যাকাডেমি অব সায়েন্স এ সেমিনারের আয়োজন করে। এতে আফগানিস্তান এবং আরো কয়েকটি দেশের শিয়া ও সুন্নি নেতা এবং বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফোরাম পর প্রক্সিমিটি অব ইসলামিক স্কুল অ্যান্ড থট-এর সেক্রেটারি আয়াতুল্লাহ তাসখিরি এবং আয়াতুল্লাহ ভায়েজ-জাদেহ খোরাসানি। # 478448
captcha