IQNA

খার্তুমে ইরানী ক্যালিগ্রাফিকে ব্যাপক আগ্রহের সঙ্গে স্বাগত জানানো হয়েছে

22:18 - October 13, 2009
সংবাদ: 1837361
সুদানের রাজধানী খার্তুমে ইরানী শিল্পীদের কুরআন বিষয়ক ক্যালিগ্রাফি ও চিত্রকলা ব্যাপক সফলতা লাভ করেছে।
খার্তুমে ওই প্রদর্শনী শুরু হয় গত ৮ই অক্টোবর এবং ইরানী শিল্পীরা ভক্তদের ব্যাপক প্রশংসা পেয়েছে। এ প্রদর্শনীতে ইরানের প্রখ্যাত তিন ক্যালিগ্রাফার নাবিজাদেহ, সাবজেখার ও সাদেকজাদেহ তাদের কুরআন বিষয়ক ক্যালিগ্রাফি ও চিত্রকর্ম প্রদর্শন করেন।
এ তিন ইরানী শিল্পী সুদানী ছাত্র ও চিত্রকরদের জন্য একটি ওয়ার্কশপেরও আয়োজন করেন।
সুদানের ইরানী সাংস্কৃতিক কেন্দ্রের আমন্ত্রণে যে আট সদস্যের শক্তিশালী ইরানী প্রতিনিধি দল খার্তুম সফর করছে এ তিন শিল্পী তাদেরই অংশ। # 477752
captcha