IQNA

তেহরানের মসজিদ ও ধর্মীয় কেন্দ্রগুলোতে শোকানুষ্ঠানের পরিকল্পনা

22:31 - October 13, 2009
সংবাদ: 1837364
শিয়া মাযহাবের ৬ষ্ঠ ইমাম জাফর সাদেক (আ.) এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে তেহরানের একশ’ মসজিদ ও ধর্মীয় কেন্দ্রে শোকানুষ্ঠান হবে।
তেহরান পৌর মেয়রের উপদেষ্টা ও তেহরান পৌরসভার ধর্মীয় কর্মকাণ্ডের প্রধান হুজ্জাতুল ইসলাম আবদুল মোকিম ইরানের কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনাকে জানান, শোকানুষ্ঠানের মধ্যে থাকবে ইমাম সাদেক (আ.) এর চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা ও শোকগাঁথা। তিনি বলেন, ইমাম সাদেক (আ.) তার সময়ে একটি সাংস্কৃতিক বিপ্লব ঘটিয়েছিলেন। “তিনি বহু ইসলামী স্কুল বা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন এবং সেখানে বিরাট সংখ্যক বিশেষজ্ঞকে প্রশিক্ষণ দিয়েছিলেন যাদের প্রত্যেকে খাঁটি শিয়া সংস্কৃতি ছড়িয়ে দেয়ার জন্য পদক্ষেপ নিয়েছিলেন।” ২৫শে শাওয়াল ইমাম জাফর সাদেক (আ.) এর শাহাদাত বার্ষিকী পালিত হবে। # 478442
captcha