IQNA

শিয়া স্টাডিজ সম্পর্কিত বিশেষ কেন্দ্র নতুন কোর্সের আয়োজন করবে

22:18 - October 19, 2009
সংবাদ: 1839238
পবিত্র কোম শহরে শিয়া স্টাডিজ সম্পর্কিত বিশেষ কেন্দ্র নতুন কোর্সের আয়োজন করতে যাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে গ্রান্ড আয়াতুল্লাহ নাসের মাকারেম শিরাজি উপস্থিত থাকবেন।
কেন্দ্রের শিক্ষা বিষয়ক ইনচার্জ হুজ্জাতুল ইসলাম আব্বাস দেহগানি জানান, আগামীকাল রাতে উদ্বোধনী অনুষ্ঠান হবে। এতে আয়াতুল্লাহ মুরতাজা মুক্তাদি ও আয়াতুল্লাহ মাকারেম শিরাজী বক্তব্য তুলে ধরবেন। গত বছর এ কোর্সে ৪৩ জন ছাত্র ভর্তি হয়েছিল এবং এ বছর ভর্তি হয়েছে ৩৮ জন ছাত্র।এর মধ্যে সফলতার সঙ্গে কৃতকার্যদের এম এ ডিগ্রী দেয়া হবে। # 479967
captcha