IQNA

ইসলামিক দেশগুলোর পুনর্গঠনে মিশরে আলোচনা সভা

22:32 - October 19, 2009
সংবাদ: 1839240
কায়রো বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পরিকল্পনায় এবং তুরস্ক থেকে প্রকাশিত আরবী ম্যাগাজিন ‘হীরা’র সহযোগিতায় ইসলামী দেশগুলোর পুনর্গঠনের বিষয়ে মিশরে আরব লীগ অফিসে আলোচনা সভার উদ্বোধন হয়েছে।
তুর্কি একটি ওয়েবসাইট জানায়, মিশরে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত সাফাক গোকতুর্ক মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মোহাম্মাদ আমারে, মিশরের বুদ্ধিজীবী এবং বহু সংখ্যক ছাত্র ও বিশ্ববিদ্যালয় শিক্ষক এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তুরস্কের রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় সংস্কারের অভিজ্ঞতার আলোকে অন্য ইসলামী দেশে কী ধরনের পুনর্গঠন করা যায় এবং তার ইতিবাচক ও নেতিবাচক প্রভাব কী তা আলোচনা করাই এ সভার মূল উদ্দেশ্য। # 480975
captcha