IQNA

কুরআনী সংস্কৃতি উন্নয়ন কাউন্সিলের সভা অনুষ্ঠিত

23:30 - October 21, 2009
সংবাদ: 1840287
মঙ্গলবার রাতে তেহরানে অনুষ্ঠিত কুরআনী সংস্কৃতি উন্নয়ন কাউন্সিলের প্রথম সভায় প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ উপস্থিত ছিলেন।
দেশের কোন কোন সংগঠন কুরআনী সংস্কৃতি বিষয়ক কর্মকাণ্ড পরিচালনা করবে তা সহ বেশ কয়েকটি প্রস্তাব পাস হয় ওই সভায়। এর মধ্যে কুরআনের সাধারণ শিক্ষার বিষয়ে দায়িত্ব থাকবে শিক্ষা মন্ত্রণালয়ের ওপর আর কুরআনের প্রচারণামূলক কর্মকাণ্ডের দায়িত্ব থাকবে সংস্কৃতি ও ইসলামিক গাইডেন্স মন্ত্রণালর ওপর। প্রেসিডেন্ট আহমাদিনেজাদ তার ভাষণে কুরআন বিষয়ক এ ধরনের তৎপরতার প্রশংসা করে বলেন, ইরানী শীর্ষ কর্মকর্তারা কুরআনের সংস্কৃতি তুলে ধরতে সর্বোচ্চ সংগ্রাম করে যাচ্ছেন।তিনি আশা করেন, পবিত্র কুরআনের বিষয়ে সরকার তার দায়দায়িত্ব সফলতার সঙ্গে পালন করে যাবে। # 481835
captcha