IQNA

ইরানে আন্তর্জাতিক প্রেস ফেস্টিভ্যাল শুরু

22:11 - October 22, 2009
সংবাদ: 1840457
রাজধানী তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় ১৬তম আন্তর্জাতিক প্রেস ফেস্টিভ্যাল শুরু হয়েছে ২০শে অক্টোবর
ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে কালচার অ্যান্ড ইসলামিক গাইডেন্স মন্ত্রী সাইয়্যেদ মোহাম্মদ হোসাইনী বক্তৃতা করেন।
সমাজে দুর্বলতা ও ব্যর্থতা সৃষ্টির পরিবর্তে একটা নতুন জীবনীশক্তি এবং ভাবাবেগী পরিবেশ তৈরির জন্য মন্ত্রী সংবাদপত্র ও সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, যে সমাজে মিডিয়া ও সংবাদপত্র গতিশীল সেখানে এগুলোর আন্তর্জাতিক ও জাতীয় প্রেক্ষাপটে আরো বেশি তৎপর হওয়া উচিত।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কল্পনাপ্রসূত ইস্যুগুলো এমন কিছু বিষয়ের জন্ম দেয় যা সমাজে শুধু সমস্যাই তৈরি করে।
বক্তৃতা শেষে মন্ত্রী কয়েকটি প্যাভিলিয়ন ঘুরে দেখেন। ফেস্টিভ্যাল চলবে আগামী ২৬শে অক্টোবর পর্যন্ত এবং প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে।# 481692
captcha