IQNA

22:07 - October 24, 2009
সংবাদ: 1841080

লন্ডনে ইসলামী নৈকট্য সম্মেলন

ইংল্যান্ডের ইসলামিক কেন্দ্রের উদ্যোগে তৃতীয় আন্তর্জাতিক ইসলামী নৈকট্য সম্মেলন শনিবার লন্ডনে শুরু হয়েছে

কেন্দ্রের ওয়েবসাইটে বলা হয়েছে, সম্মেলনে বৃটেন, জার্মানী, সৌদি আরব, ইরাক, মিশর, লেবানন, মরোক্কো, তিউনিশিয়া ও ইসলামী প্রজাতন্ত্র ইরান থেকে বহু পণ্ডিত ও বিশেষজ্ঞ অংশ নেবেন।ফোরাম ফর প্রক্সিমিটি অব ইসলামকি স্কুলস অব থট -এর মহাসচিব আয়াতুল্লাহ মোহাম্মদ আলী তাসখিরির পাঠানো বার্তা পাঠের মাধ্যমে সম্মেলনের কাজ শুরু হয় । তার এ বক্তব্যে মানবতা ও ইসলামিক ঐক্যকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন ইরাকের শিয়া অ্যান্ড সুন্নি আওকাফ অর্গানাইজেশনের প্রধান, বার্লিনের ইসলামী সাংস্কৃতিক ঐতিহ্য কেন্দ্রের পরিচালক, মিশরের ইসলামী ঐক্য এসোসিয়েশনের প্রধান, তিউনিশিয়ার ইসলামী আন্দোলনের মহাসচিব, লন্ডনের ইমাম আলী (আ.) ইন্সটিটিউটের প্রধান এবং ইংল্যান্ডের ইসলামিক কেন্দ্রের প্রধান।
ইসলামী নৈকট্যের ধারণা নিয়ে প্রথম সম্মেলন হয় ২০০৭ সালে। ২০০৮ সালে হয় পরবর্তী সম্মেলন। # 482901
captcha