IQNA

পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর যুবকদের জন্য ওমান কুরআন প্রতিযোগিতার আয়োজন করবে

8:28 - October 26, 2009
সংবাদ: 1841591
পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের উদ্যোগে ৬টি দেশের যুবকদের নিয়ে ওমানের রাজধানী মাস্কাটে আগামী ৭ই নভেম্বর থেকে ২২তম কুরআন ও হাদিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
কাতারের আল রাইয়া পত্রিকা জানায়, দুইটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রথমত, পবিত্র কুরআনের হেফজ ও তাজবিদ এবং হাদিস হেফজ বিভাগে ১০ থেকে ১৪, ১৫ থেকে ১৮ এবং ১৯ থেকে ২৫ বছরের অংশগ্রহণকারীদের মধ্যে প্রতিযোগিতা হবে।
চূড়ান্ত পর্বে যাওয়ার আগে প্রতিযোগীদেরকে কোয়ালিফাইং পর্ব পার হতে হবে। পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব, ওমান, কাতার ও কুয়েত নিয়ে গঠিত। # 483506
captcha