IQNA

মসজিদুল আকসায় নামাজ আদায় করতে আসা মুসল্লিদের লক্ষ্য করে আবারো ইসরাইলী সেনাদের হামলা

22:20 - October 28, 2009
সংবাদ: 1842461
মসজিদুল আকসায় ফিলিস্তিনী মুসলমানদের লক্ষ্য করে আবারো ইসরাইলী সেনাদের হামলা : ৩০ জন গুরুতর আহত
সংবাদ মাধ্যম ইসলাম অনলাইন এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, মসজিদুল আকসায় গতরোব বার দখলদার ইসরাইলী সেনারা গুলিবর্ষন ও গ্রেনেড হামলা করলে এতে ৩০ জন ফিলিস্তিনী মুসলমান গুরুতরভাবে আহত হয় ।দখলদার সেনারা এসময় আরো বহু ফিলিস্তিনীকে ধরে নিয়ে গেছে। এ অবস্থায় ফিলিস্তিনের মুসলিম নেতারা মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসায় ইহুদিবাদী ইসরাইলী সেনাদের একের পর এক বর্বরোচিত হামলা বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশ্বের মুসলমানদের প্রতি আহবান জানান। কুদস শরীফের ইসলামী ওয়ার্ক দপ্তরের প্রধান আদনান আল হুসাইনী বলেছেন, ইসরাইলী সেনারা এ পর্যন্ত বহুবার নানা অজুহাতে মসজিদুল আকসায় হামলা চালিয়েছে যা মুসলমানদের পবিত্র স্থানের প্রতি অবমাননার শামিল ।# 483999
captcha