বাহরাইনের দৈনিক আল আওসাতের বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, বাহরাইনের বানিজ্যিক প্রতিষ্ঠান সাইয়্যেদ জানিদ অলাম এর উদ্যোগে এই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা শুরু হয়। বাহরাইন, ইরাক, সৌদিআরব, সুদান, ভারত ও আলজেরিয়াসহ বিশ্বের ২০ টিরও বেশি দেশের ক্বারীদের অংশগ্রহণের মধ্যদিয়ে ২৫ অক্টোবর থেকে এই প্রতিযোগিতা শুরু হয় । এই কুরআন প্রতিযোগিতার আয়োজক কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, পবিত্র কুরআন শিক্ষার প্রতি মুসলিম যুবকদেরকে উদ্বুদ্ধ করতেই এই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়।প্রতিযোগিতায় বিজয়ীদেরকে ৩৭ হাজার বাহরাইনী দিনার পুরস্কার দেয়া হবে ।# 483965